; LH News | Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
  • ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ।
  • সর্বশেষ সংস্কার: ১৭ ডিসেম্বর ২০২৩ ।

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বক্তব্য রাখছেন আবুল কালাম চৌধুরী




শাহ আলম বাসিতঃ
ছাতক পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম চৌধুরীর সমর্থনে ৪ নং ওয়ার্ডের ভাজনামহল ও কুমনা গ্রামবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬ জানুয়ারি) রাত ১০ টায় কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নূর হোসেনের সভাপতিত্বে ও একরাম উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র প্রার্থী প্রার্থী মোঃ আবুল কালাম চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আমাকে এর আগে আপনারা তিনবার মেয়র হিসেবে নির্বাচিত করেছিলেন। এবারও আপনাদের সেবা করার করার জন্য বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনিত করেছে। আমার অসম্পন্ন কাজকে সম্পন্ন করার জন্য আগামী ১৬ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করতে পুনরায় নির্বাচিত করার বিনীত ভাবে অনুরোধ করছি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা কমান্ডের পৌর কমান্ডার অজয় ঘোষ।
 
গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন- ইকবাল আহমেদ, আবু শামীম, হাবিবুল হোসেন, নেছার মিয়া, জহুরুল হক, জামাল উদ্দিন,  বিরাজ আলী, বিলাল আহমেদ, কাউছার আহমেদ।

মতবিনিময় সভায় ভাজনামহল ও কুমনা গ্রামের সকলস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Comments






ফেসবুকে আমরা