; LH News | Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
  • ০৫ জুন ২০২৬, শুক্রবার ।
  • সর্বশেষ সংস্কার: ১৭ ডিসেম্বর ২০২৩ ।

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.





ছাতক পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরী ও নৌকার সমর্থনে ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল ১১ টায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্ এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কর্তৃক আয়োজিত এবং মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী। 

এসময় বক্তব্য রাখেন, হযরত মাওলানা আলী আজগর খাঁন, মাওলানা নোমান আহমদ, মাওলানা তাজুল ইসলাম ,মাওলানা কামরুজ্জান সাহেব ,মাওলানা বিল্লাল   আহমদ ,মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, রুহুল আমিন তালুকদার, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা ছাত্রনেতা  আব্দুল কাইয়ুম,তুফায়েল আহমদ মিনার, শাহ্ জাহাঙ্গীর আলম রাজন, আলিম উদ্দিন,আবুল কালাম,আলিম উদ্দিন,বদরুল আলম,আলী আকসা প্রমুখ।

সভায় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।-বিজ্ঞপ্তি

Comments






ফেসবুকে আমরা