; LH News | দিনভর ভোগান্তির পর রাতে বাস–লঞ্চ চলার অনুমতি
  • ০৫ জুন ২০২৬, শুক্রবার ।
  • সর্বশেষ সংস্কার: ১৭ ডিসেম্বর ২০২৩ ।

দিনভর ভোগান্তির পর রাতে বাস–লঞ্চ চলার অনুমতি

রাত থেকে কিছু বাস চলছে। বাসে উঠতে না পেরে কেউ কেউ হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় রাত ১০টার চিত্র। গাজীপুর, ৩১ জুলাই।




কারখানা খোলার ঘোষণা শুনে গত শুক্রবার রাতে নাটোর থেকে রওনা দেন নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন। বাস চলাচল বন্ধ, তাই মরিয়া হয়ে ট্রাকে চড়ে বসেছিলেন তিনি। তিন দফা ট্রাক বদল করে গতকাল শনিবার সকালে পৌঁছান সাভারের নবীনগরে। এরপর মোটরসাইকেলে আমিনবাজার এবং সেখান থেকে হেঁটে গাবতলী পর্যন্ত আসেন।

শুধু আবুল হোসেনই নন, শুক্রবার রপ্তানিমুখী কারখানা খোলার ঘোষণার পর বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন শ্রমিক-কর্মচারীরা। কেউ ট্রাকে, কেউ অটোরিকশায়, কেউ মোটরসাইকেলে, কেউ ভ্যানে করে দূরের পথের যাত্রা করেন। দিনভর শ্রমিকের এই ভোগান্তির পর গতকাল সন্ধ্যা সাতটার পর সরকার জানায়, শ্রমিকদের চলাচলের জন্য আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত বাস, লঞ্চসহ গণপরিবহন চলবে।


Comments






ফেসবুকে আমরা