; LH News | Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
  • ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ।
  • সর্বশেষ সংস্কার: ১৭ ডিসেম্বর ২০২৩ ।

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

প্রতীকী ছবি।




ছাতক শহরের ফকিরটিলা এলাকা থেকে রামদাসহ খলিল মিয়া (২৫) নামে এক চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাতে ফকিরটিলা এলাকার সুরমা নদীর ঘাট থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

খলিল মিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটক খলিল মিয়াকে শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বালু বোঝাই একটি বাল্কহেড শহরের ফকিরটিলা এলাকায় নোঙ্গর করে। রাতে খলিল মিয়াসহ চাঁদাবাজরা ওই বল্কহেডে উঠে চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদা না পাওয়ায় চাঁদাবাজরা বাল্কহেড শ্রমিকদের মারপিঠ করলে ওই সময় নদীর তীরে থাকা অন্যান্য নৌ-শ্রমিকদের মধ্যে হৈ-ছৈ পড়ে যায়।

এসময় স্থানীয় লোকজন দুটি রাম-দা সহ খলিল মিয়াকে আটক করলেও তার সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌছলে জনতা ২টি রামদা সহ খলিলকে পুলিশে সৌপর্দ করে। এ ঘটনায় শুক্রবার ব্যবসায়ী নোমান আহমদ বাদী হয়ে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

থানার ওসি শেখ নাজিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে নৌ-পথে সকল অবৈধ চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।

Comments






ফেসবুকে আমরা