ছাতক পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে ১নং ওয়ার্ড ফকির টিলা গ্রামবাসীর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরী সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শাহ ইলিয়াস মেম্বারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল কালাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, পৌর মুক্তিযোদ্বা কমান্ডার অজয় ঘোষ, ফকিরটিলা গ্রামের বিশিষ্ট মুরব্বি মকবুল হোসেন বার্নার।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ইয়ামিম ও গীতা পাঠ করেন শৈলেন্দ্র দেবনাথ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামাল মিয়া, মোঃ কামাল মিয়া, ভানু দেবনাথ, মো ইকবাল হোসেন বকুল, আতিকুল হক, মোবারক হোসেন, কবিবুল হক, লিপু, শাহ সমুজ মিয়া।
জনসভায় উপস্থিত ছিলেন মুজিবুল হক ক্যাশিয়ার, মো ইমতিয়াজ আলী, রাকেশ দেবনাথ, শাহ ফারুক মিয়া, মো সোনাফর আলী, হাবিবুল হক,রকিব আলী, শাহ রুমান মিয়া, মাস্টার শামীমুল আলম, দুলন দেবনাথ, আলমগীর তালুকদার, শাহ শাহীন মিয়া, রজত দেবনাথ, সোহেল চৌধুরী,হ্রদয়,ইমন, সাকিব, জিলান,সায়েম, মারুফ ও আব্দুর রহিম ও ফকিরসহ টিলাগ্রামের সর্বস্তরের জনসাধারণ।-বিজ্ঞপ্তি