; LH News | Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
  • ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ।
  • সর্বশেষ সংস্কার: ১৭ ডিসেম্বর ২০২৩ ।

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.





নিজস্ব প্রতিবেদকঃ
ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের তিনবারের সাবেক কাউন্সিলর ইরাজ মিয়ার সর্মথনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ৫নং ওয়ার্ডে স্বপন দাসের বাড়ীতে তনু রায়ের সভাপতিত্বে ও ব্রজেন্দ্র রায়ের পরিচালনায় এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

নির্বাচনী মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, রতন দাস, বাবুল রায়, নারায়ন দাস, প্রদিপ দাস, নিরু দাস, সুনিল রায়, হাজী আব্দুল গফুর, হাজী আব্দুর রহিম প্রমুখ।

সভায় সাবেক তিনবারের কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী ইরাজ মিয়া বলেছেন, বিগত সময়ে তিনি ৫নং ওয়ার্ড থেকে পর পর দু’বার কমিশনার ও একবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ওয়ার্ডবাসীর সর্বাত্নক সহযোগীতা ও আন্তরিকতা ছিলো বলেই তিনি ওই ওয়ার্ডের একজন জন প্রতিনিধি নয়, সেবক হয়ে কাজ করার সুযোগ পেয়েছিলেন। আগামী ১৬ জানুয়ারী ছাতক পৌরসভা নির্বাচন। ওই নির্বাচনে ৫নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে তাকে আবারো নির্বাচিত করার জন্য ওয়ার্ড বাসীর কাছে তার নির্বাচনী পাঞ্জাবী প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। 

নির্বাচনী মতবিনিময় সভায় বক্তারা ৫ নং ওয়ার্ডের উন্নয়নে সাবেক কাউন্সিলর ইরাজ মিয়াকে আবারো কাউন্সিলর পদে জয়যুক্ত করার আশ্বাস প্রদান করেছেন। 

মত বিনিময় সভায় বাপ্টু দাস, ভানু দাস, চিত্তরঞ্জন দাস, দিলিপ পাল, নিল দাস, নেপাল দাস, সত্য দাস, রজত দাস, পিংকু চক্রবর্তী, দিলিপ চক্রবর্তী, নারায়ন দাস, নিতাই দাস, দিগেন্দ্র দাস, প্রদিপ দাস, রঞ্জিত দাস, সঞ্জিত দাস, কৃষ্ণ রায়, সমিরুন দাস, মলয় দাস, তাপস দাস, নারায়ন পাল, স্বপন দাস, অমর দাস, তপন দাস, রতু দাস, রুশু দাস, মনু দাস, আব্দুল্লা আল মামুন, সালাউদ্দিন, কুদ্দুছ, সোনা মিয়া, আপ্তাব আলী, মনির মিয়া, জহরুল ইসলাম, তারেক মিয়া, দেলোয়ার হোসেন, সুমন মজুমদার, জিলুল মিয়া, মারুফ, আব্দুল কাদির, ইসলাম উদ্দিন শিপন, রবিউল, রাজিব, রাহাত, এমরুল, সালমান, শোয়েব, যুবরাজ, ইমরান আহমদ, মঈন উদ্দিন, শরীফ আহমেদ, ইশতিয়াক আহমেদ সাগর সহ ওয়ার্ডের লোকজন উপস্থিত ছিলেন।

Comments






ফেসবুকে আমরা