; LH News | Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
  • ২৯ জুলাই ২০২৬, বুধবার ।
  • সর্বশেষ সংস্কার: ১৭ ডিসেম্বর ২০২৩ ।

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.





ছাতক পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আছাব মিয়ার নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। 

আগামী  ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে ছাতক পৌরসভার নির্বাচন। 

৫ নং ওর্য়াড থেকে নির্বাচিত কাউন্সিলর আছাব মিয়া কর্মী সমর্থক নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনায় ব্যস্ত রয়েছেন। তিনি নির্বাচনী লিফলেট হাতে নিয়ে প্রত্যেক ভোটারের ঘরে ঘরে গিয়ে আগামী পৌর নির্বাচনে পুণরায় তাকে নির্বাচিত করার জন্য ভোটারদের কাছে প্রত্যয় ব্যক্ত করেন। 

কাউন্সিলর আছাব মিয়া জানান, ৫ নং ওয়ার্ডবাসীর সমর্থন ও ভালোবাসা নিয়েই তিনি আসন্ন নির্বাচনে আবারও কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তিনি একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের সহযোগিতা কামনা করেছেন। 

নির্বাচনী প্রচারনার সময় তার সাথে আফতাব আলী, মাহমুদ আলী, আরশ আলী, জালাল উদ্দিন, সিরাজ মিয়া, আব্দুর নূর, সফিক আলী, রফিক মিয়া, রিপন মাহমুদ, দিলোয়ার হোসেন, নছর আলী, সানি আহমদ, শামীম আহমদ, রুবেল মিয়া, রমজান মিয়া, রাজিব আহমদ, শামীম আহমেদ আকাশ, রুমেন আহমদ সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

Comments






ফেসবুকে আমরা