; LH News | Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
  • ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার ।
  • সর্বশেষ সংস্কার: ১৭ ডিসেম্বর ২০২৩ ।

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

ছবিঃ সিলেট প্রতিদিন




স্পোর্টস ডেস্কঃ 
সিলেট এসে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ রোববার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২ জনের বহর নিয়ে পৌঁছান। পরে সিলেট নগরীর ফরচুন গার্ডেন টাওয়ারে উঠেন। 

জানা যায়, দীর্ঘ ১১ মাস পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় অনুশীলনের সুযোগ পাচ্ছেন নারী ক্রিকেটাররা। পুরো দল সর্বশেষ একসঙ্গে ছিল গত ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। ক্যাম্প চলাকালীন পাঁচটি সীমিত পরিসরের অনুশীলন ম্যাচও খেলবে তারা। জাতীয় নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স ক্যাম্প পরিচালনা করবেন।


 
মূলত ওয়ানডে সিরিজ খেলতে মার্চের শেষদিকে বাংলাদেশে আসার কথা সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। মাঝের সময়ে জাতীয় লিগ আয়োজনের ভাবনা আছে বিসিবির।

এদিকে নতুন হেড কোচ নিয়োগের ব্যাপারেও অনেকটা এগিয়েছে বিসিবি। সব ঠিক থাকলে জানুয়ারিতে দায়িত্ব নেবেন ইংল্যান্ড নারী দলকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ মার্ক রবিনসন।

বিসিবির উইমেনস উইংয়ের ইনচার্জ তৌহিদ এ প্রসঙ্গে বলেছেন, ‘এখনো ওর (মার্ক) কাছ থেকে আমরা ফাইনাল তারিখ পাইনি। তবে জানুয়ারির শেষ সপ্তাহে তার বাংলাদেশে আসার কথা।’

ক্যাম্পে থাকছেন যারা: সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার, একা মল্লিক, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তার।

Comments






ফেসবুকে আমরা