বৃহত্তর ছাতক ও পাশ্ববর্তী এলাকা নিয়ে ছাতককে জেলা গঠনের লক্ষ্যে ছাতক জেলা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি হিসেবে ছাতক সরকারি কলেজের অবঃ অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওদুদ, সাধারন সম্পাদক আ.ন.ম ওহিদ কনা মিয়া, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আবু সাইদ চৌধুরী বাবুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট চান মিয়াকে মনোনীত করে ৫০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শুক্রবার ছাতক মিলনায়তন ভবনে প্রবীণ রাজনীতিবিদ আব্দুল ওদুদের সভাপতিত্বে এক সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি ছাতক জেলা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করবে।-বিজ্ঞপ্তি