স্পোর্টস ডেস্ক ::
ছাতকে চমক স্মৃতি ক্রিকেট ক্লাবের আয়োজনে ক্রিকেট সুপারলিগের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার (২৭ জানুয়ারি) উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ধর্বপুরে এ সুপারলিগের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম,
ছাতক উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক, ছাতক সরকারি কলেজের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কাদির, সাব্বির আহমেদ, হেলাল আহমেদ, তুরন মিয়া বাচ্চু মিয়া আবুল কাশেম তাওহীদ আহমেদ আতিক মিয়া বকুল মিয়া প্রমুখ।
এসময় গন্ধর্বপুর গ্রামের সর্বস্তরের ক্রিড়াপ্রেমি জনতা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি