ছাতকনিউজ ডেস্কঃ
সিলেট অঞ্চলে গত ২৪ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৬জন। নতুন করে করোনাক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৮ জন, মৌলভীবাজারে ২জন, হবিগঞ্জ জেলায় ৩ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
একই করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২৬ জন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২ রোগীর মৃত্যু হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সুস্থ হওয়াদের মধ্যে ২১ জনই সিলেট জেলার বাসিন্দা। আর বাকি ৫ জন হবিগঞ্জ জেলার। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে আরও ২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। দুইজনই সিলেট জেলার বাসিন্দা।
রোববার (৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট অঞ্চলে করোনাক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ১৭৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫১৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৬২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৮৩ জন।
সিলেটের চার জেলায় ৩৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩৫ সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে এবং সুনামগঞ্জে ৩ জন ও ১ জন হবিগঞ্জে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৫৮৪ জন করোনা আক্রান্ত রোগী এবং করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৫ জন।