ছাতকনিউজ ডেস্ক :: সিলেট নগরীর ফাজিলচিশতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
রোববার রাতে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। ঘাতক ট্রাক চালক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে জাহিদ মিয়া (৪৮)।
কোতোয়ালী থানার ওসি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর ফাজিলচিশত এলাকা ট্রাক চাপায় সজিব (২৫) ও লুৎফুর রহমান (২০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে কয়েকটি ট্রাক ভাঙচুর করে ও ৩টি ট্রাকে অগ্নিসংযোগ করে।
খবর পয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।