; LH News | Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
  • ২৯ জুলাই ২০২৬, বুধবার ।
  • সর্বশেষ সংস্কার: ১৭ ডিসেম্বর ২০২৩ ।

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.





জগন্নাথপুর ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও যৌতুক মামলা করায় গুলশানা নামে এক গৃহবধূর মাথার চুল কেটে দিয়েছে স্বামীর স্বজনরা। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলাম আলীপুর গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ একজনকে গ্রেফতার করে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, অনন্ত গোলাম আলীপুর গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে গুলশানা বেগমের সঙ্গে ৪ বছর আগে পাশ্ববর্তী সুবিদপুর গ্রামের আশিদ উল্লার ছেলে মাসুক মিয়ার বিয়ে হয়। প্রায় দেড় মাস আগে যৌতুকের দাবিতে গুলশানা বেগমকে নির্যাতন করে স্বামী মাসুক মিয়া। এ ঘটনায় গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন গুলশানা। আদালত মামলাটি আমলে নিয়ে মাসুক মিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

পরে জগন্নাথপুর থানা পুলিশ গত সোমবার মাসুক মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে পাঠালে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠায়। এরই জের ধরে শুক্রবার রাতে মাসুক মিয়ার আপন চাচা ও ভাইসহ ৫-৭ জন মিলে গুলশানা বেগমের বাবার বাড়িতে হামলা চালিয়ে তার মাথার চুল কর্তনসহ মারপিট ও ভাঙচুর করে।


পরে ওই গৃহবধূ থানায় গিয়ে ঘটনাটি জানালে পুলিশ সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দেবর শামছু মিয়াকে (৩০) গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাৎক্ষণিক একজনকে গ্রেফতার করে শনিবার (১৯ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে। তদন্ত কার্যক্রম এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Comments






ফেসবুকে আমরা