ছাতকনিউজ ডেস্ক :: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় একজনের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে রায়হান হত্যা মামলার আসামী পুলিশ কনস্টেবল হারুনুর রশিদের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক আব্দুর রহিম জামিনের আবেদন না মঞ্জুর করেন বলে আদালত জানা যায়।
তবে শুনানীকালে হারুনকে আদালতে আনা হয়নি।
শুনানি শেষে রায়হানের আইনজীবী অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সাংবাদিকদের বলেন, আদালতে পুলিশ কনস্টেবল হারুন জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন। রায়হান হত্যার ঘটনার সাথে সরাসরি হারুন জড়িত ছিলো। জামিন শুনানীকালে আমরা জামিনের বিরোধীতা করেছি। এ ঘটনায় পুলিশ কনস্টেবল কয়েকজন আদালতে পূর্বে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমাদের বক্তব্য আদালত শুনার পর জামিন না মঞ্জুর করেন।
উল্লেখ্য, নগরীর আখালিয়ার নেহারীপাড়ার বাসিন্দা রায়হান আহমদকে গত বছরের ১১ অক্টোবর পুলিাশের নিয়ার্তনে মারা যায় রায়হান।