; LH News | Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
  • ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ।
  • সর্বশেষ সংস্কার: ১৭ ডিসেম্বর ২০২৩ ।

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.





ছাতকনিউজ ডেস্ক :: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য ‍দিয়ে সারা দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হলো। বুধবার (২৭ জানুয়ারি) বিকালে গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, প্রথম এমপি হিসেবে টিকা নিচ্ছেন সিলেট-৫ আসনের সাংসদ হাফিজ আহমদ মজুমদার। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার প্রথম টিকা নিতে যাওয়া ২৫ জনের মধ্যে আছেন তিনি। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ এরই মধ্যে কুর্মিটোলা হাসপাতালে পৌঁছেছেন।
 
টিকার প্রথম ডোজ নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। এদিন আরও ২৪ জনকে টিকা দেওয়া হবে। ভিডিও কনফারেন্সে প্রথম ৫ জনের ওপর টিকার প্রয়োগ সরাসরি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ঢাকার পাঁচটি হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়া হবে। সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

প্রথম যারা টিকা পাবেন, তাদের মধ্যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়াও পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Comments






ফেসবুকে আমরা