ছাতকনিউজ ডেস্ক::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে স্বামী খুন হয়েছেন। নিহতের নাম মো. আলেক মিয়া। শনিবার উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের আমিনপুর গ্রামে এঘটনাটি ঘটে।
জানা যায়, আলেক মিয়া পেশায় দিনমুজুর। তিনি আমিনপুর গ্রামের মাছিম উল্ল্যাহর ছেলে। আলেক মিয়ার প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। তবে ঘাতক দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান নেই। তিনি দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই থাকেন। শনিবার সকালে ঘুম থেকে উঠার পর দুজনের মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রী লাঠি দিয়ে আলেক মিয়ার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষনিক স্ত্রীর নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিনপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুন হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার পর থেকে ঘাতক স্ত্রী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
ছাতকনিউজ/এমশাব/জগন্নাথপুর