; LH News | Lorem Ipsum is simply dummy text of the printing and types
  • ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ।
  • সর্বশেষ সংস্কার: ১৭ ডিসেম্বর ২০২৩ ।

Lorem Ipsum is simply dummy text of the printing and types





বিনোদন ডেস্ক ::  হাতে পিস্তল, লুঙ্গি কোমরে গিঁট দেওয়া জনসমাবেশে একজন ফাঁকা গুলি ছুড়ছেন। মানুষ ভয়ে পালাচ্ছে। রামদা-দেশি অস্ত্র হাতে পেছন থেকে আরও কয়েকজন সঙ্গ দিচ্ছে। এরা রাজা মাস্তানের লোক। কে এই রাজা মাস্তান?

এটি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত টেলিছবির ঘটনা। নানা ধরনের চরিত্রের মতো এখানেও ভিন্ন ভূমিকায় হাজির হয়েছেন এই তারকা।

টেলিছবিটির নামও রাখা হয়েছে ‘রাজা মাস্তান’। মাসুদ আল জাবেরের রচনা ও পরিচালনায় এর শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে গাজীপুর শালনাতে।

পরিচালক বললেন, ‘দর্শক নতুন ও ভালো কিছু দেখবেন এমনটাই প্রত্যাশা করেন। আর আমাদের গল্পটিও সে রকমই। একেবারে ভিন্নভাবে দেখা যাবে বাংলা নাটকের জাঁদরেল অভিনেতা মোশাররফ করিমকে।’

গল্পটি মোশাররফ করিমকে ঘিরেই এগিয়েছে। এর অপর কেন্দ্রীয় চরিত্রে আছেন সালহা খানম নাদিয়া।

এতে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শাহজাহান কবির, সামিয়া মিতু, সুজন খান, দিলীপ গোমেজ, আফজাল মজুমদার, এইচ এম নূর, আলী পারভেজসহ অনেকে।

এদিকে জানা যায়, আগামী ২৭ ফেব্রুয়ারি টেলিছবিটি দেখানো হবে মাছরাঙা টিভিতে। এর পরদিন এটি প্রকাশিত হবে ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। টেলিছবিটি প্রযোজনা করেছেন ফাহিম ইসলাম।

Comments






ফেসবুকে আমরা