; LH News | Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
  • ০৫ জুন ২০২৬, শুক্রবার ।
  • সর্বশেষ সংস্কার: ১৭ ডিসেম্বর ২০২৩ ।

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.





ছাতকনিউজ ডেস্কঃ
অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। এখন ৩ মাস ১৫ দিন পর আবারও বাংলাদেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত সরকার। কোনও মূল্য নির্ধারণ ছাড়াই আগামী ১ জানুয়ারি থেকে পেঁয়াজ রফতানির ঘোষণা দিয়েছে তারা।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অমিত ইয়াদব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। রাতেই এ প্রজ্ঞাপনের কপি দিয়ে পেঁয়াজ রফতানির বিষয়টি ভারতীয় রফতানিকারকরা বাংলাদেশি আমদানিকারকদের জানিয়েছেন।

হিলি স্থলবন্দরের আমদানিকারক মোবারক হোসেন ও সিঅ্যান্ডএফ এজেন্ট মাহবুব হোসেন জানান, রফতানি বন্ধ ঘোষণার ৩ মাস ১৫ দিন পর আবার ভারত সরকার পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে বলে সোমবার রাতে একটি পত্রের কপি দিয়ে ভারতীয় রফতানিকারকরা আমাদের জানিয়েছেন। একইসঙ্গে জানানো হয়েছে, পেঁয়াজ রফতানির ক্ষেত্রে কোনও মূল্য নির্ধারণ করা হয়নি। ১ জানুয়ারি থেকে এই পেঁয়াজ রফতানি করা হবে বলে তারা জানিয়েছেন। এখন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলার প্রস্তুতি নিয়েছি। আগামীকাল আইপি খোলাসহ এ সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পূর্ণ করে ব্যাংকগুলো থেকে এলসি খুলবো। যেহেতু পেঁয়াজ রফতানির ক্ষেত্রে ন্যূনতম কোনও মূল্য নির্ধারণ করা হয়নি, তাই আমদানিকারকরা কেনা দামেই আমদানি করতে পারবে। তবে প্রতি টন পেঁয়াজ ২শ’ থেকে আড়াইশ মার্কিন ডলারে এলসি খোলা হবে বলেও তিনি জানান।

এদিকে ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের কারণে বাংলাদেশের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল, এখন অনুমতি দেওয়ায় দাম আগের অবস্থায় চলে আসবে।

সূত্রঃ বাংলা ট্রিবিউন 

Comments






ফেসবুকে আমরা